Menu
Your Cart

Warranty Policy

ওয়ারেন্টি নিয়মাবলী

সম্মানিত ক্রেতাবৃন্দ, সেল কম্পিউটার্স সব সময় কাস্টমারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। পণ্য কেনার আগে ক্রেতার জন্য নিচের ওয়ারেন্টি নিয়মাবলী পড়ে নেয়া জরুরী। কারণ কোন পণ্য বিক্রির সাথে সাথে ধরে নেয়া হবে যে এই নিয়মাবলীর প্রতিটি শর্ত ক্রেতা মেনে নিচ্ছেন।
বিক্রয়ের সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত পন্য প্রস্তুতকারক কর্তৃক প্রদান করা ওয়ারেন্টি । অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা মূলত নির্দিষ্ট ব্রান্ডের মূল কোম্পানী বহন করে থাকে। ওয়ারেন্টি সেবার ভিন্নতার দিক থেকে প্রত্যেকটি ব্র্যান্ড স্বতন্ত্র এবং তাঁদের বিভিন্ন শর্তাবলী নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এক্ষেত্রে সাহায্যকারী প্রতিষ্ঠান সেল কম্পিউটার্স, মূল ব্রান্ডের কোম্পানি গুলোর ওয়ারেন্টি সেবার শর্তাবলী কার্যকর করার মাধ্যম হিসেবে কাজ করছে।
এক্ষেত্রে সেল কম্পিউটার্স  পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করছে মাত্র এবং মূল ব্র্যান্ড কোম্পানির ওয়ারেন্টি শর্ত কার্যকরী করার ক্ষেত্রে সহযোগিতা করছে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির সাধারণ শর্তাবলী:

১.আমরা প্রতিটি প্রোডাক্ট এর আন্তর্জাতিক, দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা অনুসরন করি।

2. বিক্রিত সকল পণ্যতেই ওয়ারেন্টি নেই। যে পণ্যগুলোর বিপরীতে সেল কম্পিউটার্স  এর বিল/ইনভয়েস এ ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করা আছে শুধুমাত্র ঐ পণ্যগুলই ঘোষিত মেয়াদ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধার আওতাভুক্ত থাকবে। প্রোডাক্ট এর মোড়কে/প্যাকেটে এই সংক্রান্ত কোন লেখায় ওয়ারেন্টি কার্যকর হবে না। সেল কম্পিউটার্স  এর বিল/ইনভয়েস এর লেখা অনুযায়ী ওয়ারেন্টি কার্যকর হবে। ওয়ারেন্টি আওতাভুক্ত কোন প্রোডাক্ট এর সমস্যা দেখা দিলে কাস্টমার আমাদের নিকটস্থ সার্ভিস পয়েন্ট এ নিয়ে আসবেন।

3. প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে যতদিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তথা মূল ব্র্যান্ড কোম্পানি পণ্যটি উৎপাদন অব্যাহত রাখবে ততদিন ক্রেতা প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির আওতায় ওয়ারেন্টি সুবিধা পাবে। যদি পণ্যটির উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে পণ্যটি ক্রয়ের তারিখ থেকে ১ বছর মেয়াদের জন্য ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে।

8. যে সমস্ত পণ্যের বিলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি লেখা থাকবে শুধু সেই পণ্যগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির আওতায় পড়বে। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির ক্ষেত্রে যে এলাকা/দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভিস সেন্টার থাকবে শুধু সেখানেই ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন। 

৫. ওয়ারেন্টির আওতাভুক্ত কোন পণ্য বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ত্রুটি সারিয়ে দেয়া হয়।

৬. ওয়ারেন্টির আওতায় নেয়া কোন মেরামতের কাজ কতদিনের মাঝে সমাধান করে ফেরত দেয়া যাবে তা নিশ্চিত করে উল্লেখ করা যায় না। তা ৪/৫ দিনের মাঝেই সমাধান হতে পারে কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে। কারণ কোন কোন ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিশেষভাবে আমদানী করে আনতে হয় যাতে ৪৫ দিন কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে।

৭. পণ্যের ওয়ারেন্টি থাকাকালীন একই পণ্য কতবার ওয়ারেন্টিতে আসতে পারে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। 

৮. কোন কারণে পণ্যটি মেরামত করার অযোগ্য হলে একই মডেলের অন্য আরেকটি পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।

৯. একই মডেলের পণ্য বদলে দেবার মতন না থেকে থাকলে “সেল কম্পিউটার্স”এর কাছে আছে এমন একই বা অন্য কোন ব্র্যান্ডের মূল্য হিসেবে ক্রয়ের সাথে সমমানের পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে।

১০. মেরামত বা বদলে দেবার মতন উল্লেখিত পণ্য সেল কম্পিউটার্স এর কাছে না থেকে থাকলে ক্রেতাকে তার ক্রয় মূল্যের অর্থ ফেরত দেওয়া যেতে পারে।

১১. ল্যাপটপের ব্র্যান্ড ও মডেল ভেদে ওয়ারেন্টি ১-৩ বছর হয়। কিন্তু সকল ল্যাপটপ ব্যাটারি ও এডাপ্টারের ওয়ারেন্টি  ১ বছর।

১২. অসতর্ক ব্যবহার, পানিতে ভিজে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া প্রভৃতি কারণে কোন ত্রুটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।

১৩. যে কোন পণ্যের অভ্যন্তরীণ লিকুইড ড্যামেজ বা লিকেজ ওয়ারেন্টির আওতায় পড়বে না। ক্রেতা যদি প্রোডাক্ট টি নিজে খোলার চেস্টা করেন/খুলেন তাহলে  তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।

১৪. বিক্রির সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশন করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।

১৫. ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কোন পণ্য ডেলিভারির সময় "সেল কম্পিউটার্স" কোন প্রকারের পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোড প্রয়োগ করে না। ল্যাপটপ, ডেস্কটপ বা অন্য যেকোন ডিভাইসে BIOS পাসওয়ার্ড/ যে কোন ধরনের পাসওয়ার্ড এর সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে। এটা ওয়ারেন্টির আওতায় পড়বে না।

১৬. ল্যাপটপ এর সাথে সরবরাহকৃত ফ্রি মাউস, হেডফোন বা এক্সেসরিস ওয়ারেন্টি এর আওতায় পরবে না।

১৭. ওয়ারেন্টির আওতাধীন নয় এমন যেকোন সার্ভিসের জন্য "সেল কম্পিউটার্স " মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকরী করা হবে।

১৮. প্রিন্টারের ওয়ারেন্টি ক্লেইমের ক্ষেত্রে ক্রেতাকে প্রিন্টারের সাথে অবশ্যই অরিজিনাল ইংক/কার্টিজ/টোনার/  রিবন জমা দিতে হবে।  

১৯. কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম, এলিমেন্ট কাভার, মেইনটেনেন্স বক্স ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতায় পড়বে না। 

২০. প্রিন্টার এর ভিতরের রিবন, ক্যাবল, ইঙ্ক পাইপ, সার্কিট বোর্ড ইত্যাদি যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না। 

২১. প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ ছাড়া অন্য কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ রিফিল করলে/ব্যবহার করলে প্রিন্টারটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।

২২. প্রিন্টার বা ফটোকপিয়ারের ওয়ারেন্টি দাবি করার পর টেস্ট-এর জন্য টোনার, কারট্রিজ বা কালি ব্যবহৃত হতে পারে এবং পরিমান কমে যেতে পারে। সে ক্ষেত্রে ক্রেতা এই খরচ হয়ে যাওয়া টোনার, কারট্রিজ বা কালি দাবি করতে পারবেন না।

২৩. মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড, হার্ড ডিস্ক , এস,এস,ডি এবং  র‍্যম এর গায়ে ফাংগাস বা মরিচা থাকলে উক্ত পণ্য ওয়ারেন্টির আওতায় থাকবে না। 

২৪. গ্রাফিক্স কার্ড দিয়ে যদি ডাটা মাইনিং এর কাজ করা হয় তাহলে উক্ত গ্রাফিক্স কার্ড'টি ওয়ারেন্টির আওতায় থাকবে না।

২৫. মনিটর বা ডিসপ্লে’তে ১ থেকে ৩টি পর্যন্ত ডট হলে ওয়ারেন্টির দাবি গ্রহণ করা হয় না। ৪টি বা তার অধিক ডট হলে ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।

২৬. মনিটর বা কোন ডিভাইসের ডিসপ্লে’তে স্ক্র্যাচ পড়লে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।

২৭. মাদারবোর্ড এবং প্রসেসর এর ক্ষেত্রে এক বা একাধিক পিন সম্পূর্ণ বা আংশিক ভাঙ্গা, বাঁকা বা বিকৃত অবস্থায় পাওয়া গেলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় থাকবে না।

২৮. প্রসেসরের সাথে সরবরাহকৃত ফ্রি কুলিং ফ্যানের জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

২৯. কোন পণ্যের সিরিয়াল/সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে গেলে, উঠে গেলে বা যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।

৩০. কম্বো (যুগল) কিবোর্ড-মাউস (যে সব কিবোর্ড-মাউস একসাথে বান্ডেল হিসেবে বিক্রি হয়) এর ক্ষেত্রে কিবোর্ড বা মাউস যেটাই ক্ষতিগ্রস্ত/(সমস্যা) হউক না কেনো কিবোর্ড-মাউস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি দাবি করতে হবে। কেবলমাত্র কিবোর্ড বা মাউস আলাদাভাবে ওয়ারেন্টির জন্য উপস্থাপন করা যাবে না।

৩১. যে সকল রাউটারের সাথে একাধিক ইউনিট/ডিভাইস থাকে সেগুলোর ক্ষেত্রে রাউটার-এর সব গুলো ইউনিট/ডিভাইস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি ক্লেইম করতে হবে।

৩২. প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ, এক্সেস পয়েন্ট, টিভি কার্ড, স্পিকার, এক্সেস কন্ট্রোল, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি এবং একই ধরনের পণ্যের পাওয়ার এডাপ্টার, রিমোট, মাইক্রোফোন ও ক্যাবল ওয়ারেন্টির আওতায় পড়বে না।

৩৩. পার্মানেন্ট কলম/কালি দিয়ে প্রোডাক্ট এর গায়ে কিছু লিখলে বা মার্ক করলে সেটা  ওয়ারেন্টির আওতায় থাকবে না।

৩৪. মোবাইল,ট্যাব,এসি,টিভির ক্ষেত্রে গ্রাহকগন পন্যের নিজস্ব সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন।

৩৫. প্রোডাক্ট এর সাথে সরবরাহকৃত কেবল/কনভার্টার ওয়ারেন্টির আওতায় পরবে না।

৩৬. ওয়ারেন্টির আওতায় পড়ে এমন প্রোডাক্ট এর সাথে সংযুক্ত কেবল কাটা/ক্ষতিগ্রস্ত হলে সেটা ওয়ারেন্টির আওতায় পরবে না।

৩৭. সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ক্রেতা নিজ দায়িত্বে যন্ত্রাংশ সংগ্রহ করবেন। যন্ত্রাংশ যদি বাজারে সহজলভ্য হয় তাহলে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে সেল কম্পিউটার্স এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

৩৮. প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টির মেয়াদ থাকাকালীন বা উত্তীর্ণ হওয়ার পরে সেল কম্পিউটার্স কর্তৃক প্রদত্ত ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিং এর সময় পণ্যে কোন সমস্যা ধরা পড়লে বা নতুন কোন সমস্যা সৃষ্টি হলে তার জন্য সেল কম্পিউটার্স দায়ী থাকবে না।

৩৯. Apple Mac Book এর নিজস্ব অপারেটিং সিস্টেম মুছে ফেলে বা এর সাথে অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল (ডুয়েল বুট) করলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।

৪০. কোন হার্ডওয়্যারে পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত কাজ ফ্রি সার্ভিস হিসেবে গণ্য হবে না। 

ওয়ারেন্টি সংক্রান্ত যে কোন মতামত বা অভিযোগের জন্য ইমেইল করার ঠিকানা । 

৪১.ওয়ারেন্টি বহির্ভূত ল্যাপটপ /ডেক্সটপ এর যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করার সময় অনিচ্ছাকৃত সমস্যার সম্মুখীন হলে সেল কম্পিউটার্স  দায়ী থাকবেনা ।

৪২.প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেইমের সময় ক্রেতাকে প্রোডাক্টের বক্স সাথে নিয়ে আসা বাধ্যতামূলক।

৪৩. কোন নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি প্রদানের পর যদি ওয়ারেন্টি বা সার্ভিস বিভাগে ২ মাসের অধিক সময় অতিবাহিত হয় তবে উক্ত প্রোডাক্ট এর দায়ভার কোম্পানী বহন করবে না।

৪৪. নির্দিষ্ট প্রোডাক্ট এর ওয়ারেন্টি রিসিভ পেপার হারিয়ে গেলে এর ক্রয়ের রশিদ ও যথাযোগ্য প্রমান প্রদান সাপেক্ষে প্রোডাক্ট টি গ্রহন করতে হবে।

৪৫.ক্রেতা যখন পণ্যটি ব্যবহার করবেন তখন কিংবা "সেল কম্পিউটার্স " সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় তার জন্য " সেল কম্পিউটার্স " কোন দায়িত্ব নিবে না। এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্বও "সেল কম্পিউটার্স "এর উপর বর্তাবে না। গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডাটা ক্রেতাকে নিজ দায়িত্বে সংরক্ষন করতে হবে।

৪৬.ওয়ারেন্টি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করার ঠিকানা নিম্নরূপ